পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ আর্থিক প্রতিষ্ঠান ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
Advertisement
এর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স এবং আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএসএল) লোকসানে রয়েছে।
কোম্পানিগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
আইপিডিসি ফাইন্যান্সপ্রকাশিত তথ্য অনুযায়ী, আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এসময় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ১২ পয়সা।
Advertisement
কোম্পানিটির ৩০ জুন ২০২৬ শেষে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি বেড়ে হয়েছে ১৬ টাকা ১ পয়সা, যা আগে ছিল ১৬ টাকা।
1142235
আইডিএলসি ফাইন্যান্সআইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৭ পয়সা।
তবে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ১৫ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৭ টাকা ৫৮ পয়সা।
Advertisement
আইডিএলসি জানিয়েছে, ঋণ ও অগ্রিম খাত থেকে ৯৪৫ কোটি ৩০ লাখ টাকা, প্রদেয় ও সঞ্চিত ব্যয় খাত থেকে ৩০ কোটি ২০ লাখ টাকা এবং সুদ স্থগিত ও অন্যান্য সম্পদ খাত থেকে ৩৭ কোটি ১০ টাকা বেশি নগদ প্রবাহ এসেছে। তবে একই সময়ে মেয়াদি ঋণ ও ব্যাংক ঋণ খাত থেকে ৩১২ কোটি ৫০ টাকা এবং মেয়াদি ও অন্যান্য আমানত খাত থেকে ১ হাজার ৪২ কোটি ৪০ টাকা নগদ প্রবাহ কমেছে।
ফলে ৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে পরিচালন কার্যক্রমের মোট নগদ বহিঃপ্রবাহ ৩৮৩ কোটি ৬০ লাখ টাকা কমেছে, যার প্রভাবে এনওসিএফপিএসে পরিবর্তন এসেছে।
ফিনিক্স ফাইন্যান্সফিনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমে হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ১৪ পয়সা। জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৮৪ পয়সা।
এসময় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ২৮ পয়সা, যা আগের বছর ছিল ধনাত্মক ১৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ১০৯ টাকা ৩৫ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ঋণাত্মক ১০২ টাকা ৪৬ পয়সা।
1142224
ফার্স্ট ফাইন্যান্সফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমে হয়েছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৮ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৬৫ পয়সা। শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৪ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ৫১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ৪৮ টাকা ১৪ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ঋণাত্মক ৪১ টাকা ৫১ পয়সা।
পিএলএফএসএলপিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএসএল) দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়ে হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১৭ পয়সা। জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৬২ পয়সা।
তবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৫২ পয়সা থেকে উন্নীত হয়ে ধনাত্মক ৪২ পয়সায় দাঁড়িয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ১৫৯ টাকা ৯৫ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ঋণাত্মক ১৫৬ টাকা ১২ পয়সা।
এমএএস/একিউএফ