জাতীয়

মুদি দোকানি হত্যায় মা ও ভাইয়ের স্ত্রী গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে মুদি দোকানি নেজাম উদ্দিন হত্যা মামলায় তার মা হালিমা বেগম (৭০) ও ছোট ভাইয়ের স্ত্রী সানজিদা আকতার পপিকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল আসামি জামাল উদ্দিন সুমন (৩৬) পলাতক রয়েছেন।

Advertisement

অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই সুমনের কোদালের আঘাতে প্রাণ হারান মুদির দোকানদার নেজাম (৩৮)। এ ঘটনায় রাতে নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে দেবর সুমনকে প্রধান আসামি করে এ হত্যা মামলা করেন।

আরও পড়ুন বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত নেজাম উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে। পুলিশ পরে নেজামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি সুমনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

এমডিআইএইচ/একিউএফ