গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। সকালে তিনি ও আজিম উদ্দিন একটি গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন স্ত্রী-সন্তান বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুবিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Advertisement
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম