গাইবান্ধায় অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করছেন।
Advertisement
এর আগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালের ভিটা এলাকা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির দুলালের ভিটা গ্রামে আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাদির আলম (৩১)।
আরও পড়ুন বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, জামায়াত নেতার বিরুদ্ধে মামলাডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। যার মধ্য অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও খেলার বিভিন্ন অ্যাপস রয়েছে।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তারা অনলাইনভিত্তিক অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করা হয়েছে।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম
Advertisement