খেলাধুলা

চুলের নতুন স্টাইল নিয়ে আলোচনায় কুকুরেয়া

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মাঠে দারুণ ভূমিকা রেখেছিলেন মার্ক কুকুরেয়া। আসর চলাকালীন নিজের চুল নিয়ে বেশ কয়েকবার আলোচনায় উঠে আসেন তিনি।

Advertisement

বিশ্বকাপ জয়ের পর থেকেও আলোচনায় এই স্প্যানিশ তারকা। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করিয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন স্প্যানিশ ডিফেন্ডার।

যেই চুল নিয়ে তিনি বেশি আলোচনায়, এবার নতুন করে আলোচনায় এসেছেন সেই চুলের স্টাইল বদলে। এতদিন তার ঘন কোঁকড়ানো চুলই ছিল পরিচয়ের অন্যতম বড় অংশ। তবে এবার সেই পরিচিত লুক বদলে চুলে বেণি (ব্রেইডস) করে নতুন স্টাইলে দেখা গেছে কুকুরেয়াকে।

নতুন ট্যাটুর পর নতুন হেয়ারস্টাইলেও ভক্তদের নজর কেড়েছেন স্প্যানিশ এই তারকা, যার পরিবর্তিত লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

Advertisement

উল্লেখ্য, বিশ্বকাপে মাত্র এক গোল হজম করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। কুকুরেয়ার মতো ডিফেন্ডাররা রক্ষণভাগে দুর্গ গড়ে তোলায় কোনো প্রতিপক্ষই সুবিধা করতে পারেনি।

আইএন