অর্থনীতি

মুনাফা বেড়েছে পাঁচ বিমা কোম্পানির, কমেছে একটির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। তবে একটি কোম্পানির মুনাফা কমেছে।

Advertisement

কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের (আইসিআইসিএল) এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৪ টাকা। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ইপিএস দাঁড়িয়েছে ০.৯৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৩৫ টাকা।

এসময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১২ টাকা, যা আগের বছর ছিল ০.১৬ টাকা। ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৩১ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭.৩৬ টাকা।

Advertisement

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর-পরবর্তী নিট মুনাফা বাড়ায় ইপিএস বেড়েছে। তবে প্রিমিয়াম আয় কমে যাওয়া এবং দাবি পরিশোধ বেড়ে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের (ইআইএল) এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৫৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৪ টাকা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ০.৮৭ টাকা, যা আগের বছর ছিল ০.৪৩ টাকা।

একই সময়ে এনওসিএফপিএস বেড়ে হয়েছে ০.৯২ টাকা, যা আগের বছর ছিল ০.৭৮ টাকা। চলতি বছরের ৩০ জুন পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৭৯ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৯.৯১ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ১৯.২৪ টাকা, যা আগে ছিল ১৮.৩৫ টাকা।

শিকদার ইন্স্যুরেন্স

শিকদার ইন্স্যুরেন্সের (এসআইসিএল) এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ০.১৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১৪ টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস বেড়ে হয়েছে ১.০৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৩৫ টাকা।

Advertisement

এসময়ে এনওসিএফপিএস কমে হয়েছে ০.১২ টাকা, যা আগের বছর ছিল ০.৩৪ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.৮৭ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৩.৯৪ টাকা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ১.০৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৬ টাকা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ২.১৯ টাকা, যা আগের বছর ছিল ১.৮৯ টাকা।

একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়ে হয়েছে ১.২৫ টাকা, যা আগের বছর ছিল ০.৬১ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭.৪৯ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ২৫.৬৮ টাকা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৩০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৩৩ টাকা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস কমে হয়েছে ০.৮৯ টাকা, যা আগের বছর ছিল ০.৯৮ টাকা।

একই সময়ে এনওসিএফপিএস ঋণাত্মক ১.০৮ টাকা হয়েছে, যেখানে আগের বছর ছিল ইতিবাচক ০.৪৯ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬.৩৭ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ২৫.৭৮ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, নিট প্রিমিয়াম আয়, বিনিয়োগ আয়, নিট দাবি পরিশোধ, ব্যবস্থাপনা ব্যয় এবং আয়কর পরিশোধের ওপর পরিচালন নগদ প্রবাহ নির্ভরশীল। আলোচ্য সময়ে আয়ের সূচক কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্স

ফেডারেল ইন্স্যুরেন্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৫৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৯ টাকা। জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে হয়েছে ১.০১ টাকা, যা আগের বছর ছিল ০.৭২ টাকা।

একই সময়ে এনওসিএফপিএস বেড়ে হয়েছে ০.৮২ টাকা, যা আগের বছর ছিল ০.৩৭ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.০৫ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৩.০৪ টাকা।

এমএএস/এমআইএইচএস/