হলুদ শাড়ি ও কুন্দন গয়না পরে ‘রামায়ণ’ চলচ্চিত্রের ‘প্রথম সংকল্প’ শীর্ষক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত এই ছবিতে তিনি শূর্পণখা চরিত্রে অভিনয় করছেন। অনুষ্ঠানে রাকুল বেছে নিয়েছিলেন উজ্জ্বল হলুদ রঙের একটি রেশমি শাড়ি।
Advertisement
কাঙ্কাটালা ব্র্যান্ডের শাড়িটিতে পুরো কাপড়জুড়ে সূক্ষ্ম রুপালি চেকের নকশা ছিল। যা ভারী উৎসবের সাজের পরিবর্তে শাড়িতে কোমল একটি ঝলক এনে দিয়েছে। পাশাপাশি চওড়া সোনালি জরির পাড় এবং সূক্ষ্ম বুননের কাজ শাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
রাকুল শাড়িটি পরেছিলেন পরিচ্ছন্ন ও পরিপাটি ঢঙে। সামনের ভাঁজগুলো ছিল নিখুঁতভাবে গোঁজা। আর আঁচলটি এক কাঁধে খোলা রেখেছিলেন, যাতে শাড়ির পাড় ও বুননের সৌন্দর্য স্পষ্টভাবে ফুটে ওঠে। দিনের অনুষ্ঠানের সঙ্গে রাকুলের উজ্জ্বল হলুদ রঙের শাড়িটি দারুণভাবে মানিয়ে যায়।
আরও পড়ুন কারুশিল্পে নারীত্ব, ডিজাইনার ডলি জের নতুন চমকশাড়ির সঙ্গে তিনি পরেছিলেন সোনালি রঙের স্ট্র্যাপলেস ব্লাউজ, যা ঐতিহ্যবাহী পোশাকে আধুনিকতার ছোঁয়া এনে দেয়। ফিটিং ব্লাউজজুড়ে ধাতব সুতোয় সূক্ষ্ম ফুলেল কারুকাজ ছিল। শুধু তাই নয়, ব্লাউজের ‘সুইটহার্ট নেকলাইন’ গলার হারটিকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছে। হলুদ রেশমি শাড়ি ও মৃদু সোনালি সূচিকর্মের এই সমন্বয় তার সাজে আভিজাত্য ও সৌন্দর্যের ভারসাম্য বজায় রেখেছে।
Advertisement
রাকুল প্রীত সিং ‘শ্রী পরমাণি জুয়েলর্স’-এর দৃষ্টিনন্দন গয়না দিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেন। তিনি গলায় পরেছিলেন বহুস্তরবিশিষ্ট কুন্দনের চোকার হার, যেখানে পাশাপাশি বসানো একাধিক সারির পাথরের সঙ্গে নিচের অংশে ছিল ঝুলন্ত মুক্তার নকশা। গলার এই হারই তার পুরো সাজের মূল আকর্ষণে পরিণত হয়েছিল।
এর সঙ্গে মানানসই ফুলের নকশার স্টাড কানের দুল পরেছিলেন তিনি। কোমরে ছিল মুক্তা ও পাথরখচিত কোমরবন্ধ, যার মাঝখানে ছিল ফুলের নকশার অলংকার। এ ছাড়া তিনি হাতে সোনা ও মুক্তার নকশার একাধিক চুড়ি এবং দুই হাতেই ফুলের নকশার আংটি পরেছিলেন, যা গয়নার সঙ্গে দারুণভাবে মানিয়েছে।
আরও পড়ুন লাল বেনারসিতে তটিনী, মিনিমাল সাজেই ফুটে উঠলো রাজকীয় আভিজাত্যরাকুলের মেকআপ করেছেন সেলিম সাঈদ। তিনি অভিনেত্রীর মুখে উজ্জ্বল ও স্বাভাবিক লুক দিয়েছেন। সোনালি আভাযুক্ত বেস মেকআপের সঙ্গে চোখে ছিল উষ্ণ বাদামি আইশ্যাডো, নিখুঁত আইলাইনার ও মাসকারা। গালে ছিল হালকা পিচ রঙের আভা এবং ঠোঁটে ব্যবহার করা হয়েছিল নগ্ন-বাদামি লিপস্টিক।
তার চুলের সাজ করেন আলিয়া শেখ। মাঝখানে সিঁথি করে হালকা ঢেউখেলানো চুল নিচু পনিটেইলে বাঁধা হয়েছিল। মুখের দুপাশে কয়েকটি আলগা চুল রেখে সাজটিকে আরও স্বাভাবিক ও স্নিগ্ধ করে তোলা হয়। উজ্জ্বল হলুদ রেশমি শাড়ি, আধুনিক নকশার ব্লাউজ এবং চিরায়ত কুন্দন গয়নার সমন্বয়ে রাকুল প্রীত সিং এ অনুষ্ঠানে অনবদ্য ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছেন।
Advertisement
আরএএইচইউএল/এসইউ