একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে ‘চা উৎপাদনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে মাইনউদ্দীন আহমেদের ‘চা উৎপাদনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি’। বইটির প্রচ্ছদ করেছেন মো. মফিদুল আলম খান। ২৪০ পৃষ্ঠার বইটির মূল্য ৪৪০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চ মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

Advertisement

বাংলা একাডেমি জানায়, স্বাস্থ্যকর উদ্দীপনাদায়ী পানীয় হিসেবে চা অনন্য। অর্থকরী পণ্য চায়ের রয়েছে বৈচিত্র্যময় সামাজিক ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাস। রূপান্তরের পথ বেয়ে চা ক্রমেই মানবজীবনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। এর জীবনঘনিষ্ঠতাই একে উৎপত্তিস্থল থেকে ছড়িয়ে দিয়েছে নানা দিগন্তে।

আরও পড়ুন পাওয়া যাচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে ব্যবহৃত বিদেশি শব্দের অভিধান

ফলে আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিও নিয়োজিত রয়েছে এই বিশেষ পানীয় উৎপাদনকারী গাছের বিবর্তনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে। চা এখন কেবল একটি পানীয়দায়ী গাছ নয় বরং এই চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বতন্ত্র এক শিল্প, চা-শিল্প।

আলোচ্য গ্রন্থে চায়ের ঐতিহাসিক বিবর্তন থেকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সামগ্রিক দিকই উঠে এসেছে। এক মলাটবদ্ধ পরিসরে কেবল চা-প্রেমী নয় বরং উৎসাহী পাঠক, গবেষকও বিপুল রসদের সন্ধান পাবেন এমনটিই আমাদের বিশ্বাস।

Advertisement

এসইউ