জনপ্রিয় ব্রিটিশ ট্রিপ-হপ ব্যান্ড ‘ম্যাসিভ অ্যাটাক’-এর কনসার্ট চলাকালে মঞ্চে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অভিযোগে ব্যান্ডটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। গত শুক্রবার (৩১ জুলাই) নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
Advertisement
গত ২৯ জুলাই সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের মঞ্চে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের অভিযোগে এর দুই সদস্যকে সিঙ্গাপুরে প্রবেশসহ ব্যান্ডটির সব কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটি। কনসার্ট আয়োজকদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তাদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্যে পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন সিঙ্গাপুরে হিরা চুরি করতে গিয়ে যেভাবে ধরা খেলেন দুই ভারতীয় নাগরিকপুলিশ জানিয়েছে, আয়োজকরা লাইসেন্সের শর্তাবলি আগে থেকেই জানতো এবং সেগুলো মেনেই তারা এই আয়োজন করে। কিন্তু, কনসার্ট চলাকালে ব্যান্ডের সদস্যদের মধ্যে কয়েকজন মঞ্চে বিদেশি পতাকা প্রদর্শন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করে লাইসেন্সের শর্তাগুলো লঙ্ঘন করেছেন। ফলে ভবিষ্যতে সিঙ্গাপুরে এ ব্যান্ডের কোনো কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কনসার্টের মঞ্চে ব্যান্ডের দুই সদস্য ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন এবং দর্শকরা তাদের করতালির দিয়ে সমর্থনও জানাচ্ছেন।
Advertisement
কিন্তু সিঙ্গাপুরে বক্তৃতা এবং সমাবেশের ওপর কঠোর আইনের জন্য পরিচিত। পূর্ব অনুমতি ছাড়া দেশটিতে যে কোনো বিদেশি পতাকা, জাতীয় প্রতীক বা ব্যানার প্রকাশ্য প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকারের সমর্থনে জন্য পরিচিত ‘ম্যাসিভ অ্যাটাক’। এর আগেও, গত এপ্রিলে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ফিলিস্তিনের সমর্থন বিক্ষোভ করায় ব্যান্ডটির সদস্য রবার্ট ডেল নাজাসহ দুই শতাধিক সমর্থককে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।
সূত্র: দ্য গার্ডিয়ান এমআরএইচ/কেএএ/
Advertisement