বর্ষার সাহিত্য আড্ডার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। ৩১ জুলাই বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
Advertisement
পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে ‘বৃষ্টিস্নাত ঋতু বর্ষা’ সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী পরিষদের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, শিক্ষক ও সাহিত্যানুরাগী মাসুম বিল্লাহ ও বেলাল হোসাইন।
আরও পড়ুন বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভাপাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা। তাঁর গানে-কবিতায় বারবার ঘুরেফিরে বর্ষার রূপচিত্র উঠে এসেছে। বাঙালির সুখ-দুঃখের ঋতু হচ্ছে বর্ষা।’
Advertisement
তিনি বলেন, ‘বর্ষার প্রতি ভালোবাসা থেকে নুহাশপল্লিতে গাছের ডালে ডালে ছোট ছোট ঘর তৈরি করে বৃষ্টি উপভোগ করেছেন হুমায়ূন আহমেদ।’
অনুষ্ঠানে ‘বৃষ্টিস্নাত ঋতু বর্ষা’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা। সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।
আরও পড়ুন এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ১০ কবি-লেখকএসইউ
Advertisement