সাফ চ্যাম্পিয়নশিপে এক গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে। শনিবার বিকেলে ভুটানের থিম্পুতে হয়ে গেলো টুর্নামেন্টের ড্র।
Advertisement
পট-১ এ থাকা বাংলাদেশ পড়েছে গ্রুপ 'এ' তে এবং ভারত গ্রুপ 'বি' তে। এরপর লটারির মাধ্যমে তিনটি পট থেকে দুই গ্রুপে বাকি ৪ দলকে ফেলা হয়। 'বি' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে মালদ্বীপ ও পাকিস্তান।
সাফের সদস্য দেশ ৭টি হলেও নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় তাদের বাদ দিয়ে ড্র করা হয়েছে। তবে দেশটি সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে। ওই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে। নেপাল সুযোগ পেলে যোগ হবে বাংলাদেশের সাথে 'এ' গ্রুপে।
৮ বছর পর আবার বাংলাদেশে ফিরছে এই আঞ্চলিক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় সাফের আসর বসেছিল।
Advertisement
এর মধ্যে ২০০৩ সালে বাংলদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর বাংলাদেশ আর কখনো ফাইনালেই উঠতে পারেনি। ২০২৩ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে হওয়া সর্বশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠে অতিথি দল কুয়েতের বিপক্ষে হেরেছিল।
নেপাল শেষ পর্যন্ত অংশ নিতে না পারলে এবারের চ্যাম্পিয়নশিপ তেমন জমবে না। কারণ, ভারত সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন তাদের জাতীয় দল পাঠাবে নিউজিল্যান্ড দুটি ফিফা ফ্রেন্ডলি খেলতে। ঢাকায় সম্ভবত যুব দল পাঠাবে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা জেতা দেশটি।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং'এ' গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান।'বি' গ্রুপ: ভারত, মালদ্বীপ, পাকিস্তান।
আরআই/এমএমআর
Advertisement