চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ তামিম আনসারি মোহাম্মদ আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
এর আগে, তিনি শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয়।
আরও পড়ুন শাহ আমানতে প্রবাসীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধাশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত সোনার পরিমাণ ৪২৭ গ্রাম। বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।
ইব্রাহীম খলিল জানান, সোনা বহনকারী তামিম আনসারি ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ুর বাসিন্দা। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি নিয়মিত এই রুটে যাতায়াত করেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছেন। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
Advertisement
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা।
এমডিআইএইচ/এএমএ