জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের হত্যার বিচার দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘রান ফর জাস্টিস’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
শনিবার (১ আগস্ট) সকালে শেকৃবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আক্তার হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান।
আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্টদৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রী বিভাগে প্রথম হন কৃষি অনুষদের নাতাশা জামান, দ্বিতীয় অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের নাদিয়া এবং তৃতীয় হন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের খাদিজা রুবাইয়াত।
Advertisement
ছাত্র বিভাগে প্রথম স্থান অর্জন করেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের হাবিবুর রহমান। দ্বিতীয় হন একই বিভাগের মুক্ত হেমব্রম এবং তৃতীয় হন কৃষি অনুষদের শিক্ষার্থী এনায়েত।
আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি শাখার আহ্বায়ক আসাদুল্লাহ নাঈম বলেন, ‘রান ফর জাস্টিস’ দ্বিতীয় বছরের আয়োজন। জুলাই শহীদদের স্মরণে অংশগ্রহণকারীদের জার্সির পেছনে শহীদদের নাম সংযুক্ত করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারে। এছাড়া শহীদ ওসমান হাদির স্মৃতিকে ধারণ করতে টিএসসির সামনের স্থানটির নাম ‘হাদি চত্বর’ রাখা হয়েছে।
আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাবিতে স্মরণসভাআসাদুল্লাহ নাঈম জানান, জুলাইয়ের স্মৃতি ধরে রাখা এবং শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাপনী বক্তব্যে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি ধরে রাখা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অপরিহার্য। জুলাই বেঁচে না থাকলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যাবে।
Advertisement
এমডিএসএ/এমএমকে