বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতের আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ২৫টি উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
Advertisement
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ইএমআইএস আধুনিকায়ন, এমপিও ও শিক্ষক বদলি সফটওয়্যার চালু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা, কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং, ডিজিটাল লার্নিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, স্কুল পুষ্টি কর্মসূচি, জাতীয়করণ, জাল সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম।
মাউশি সূত্র জানিয়েছে, পেনিট্রেশন টেস্টিং ও সিকিউরিটি অডিটের মাধ্যমে ক্লাউডে স্থানান্তর করে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) উন্নত করা হবে। এতে এমপিও, সরকারি শিক্ষকদের তথ্য হালনাগাদ, শূন্যপদের তালিকা এবং তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি সহজ হবে।
আরও পড়ুন প্রাইম মিনিস্টার্স কাপ / সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের নির্দেশ মাউশিরইএমআইএসের মাধ্যমে ইনহাউস এআই চ্যাটবট, ডিজিটাল ইনভেন্টরি সফটওয়্যার এবং মাউশির ওয়েব পোর্টাল, ফেসবুক ও ইউটিউব ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। পত্রগ্রহণ শাখাও সম্পূর্ণ ডিজিটাল করা হবে।
Advertisement
পরিবেশ সুরক্ষায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ কোটি বৃক্ষরোপণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসিটিভি একটি কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করে মাউশি থেকে সার্বক্ষণিক নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১৭ বছরে অন্যায়ভাবে চাকরিচ্যুত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাল সনদধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শুরু হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের জন্যও সফটওয়্যার তৈরি হবে।
আরও পড়ুন এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু কবে, কী করছে মাউশিপ্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে দক্ষতা বাড়াতে জাইকার সহায়তায় ডিজিটাল লার্নিং সিস্টেম এবং খান একাডেমি বাংলাদেশের সহযোগিতায় ‘লার্ন ম্যাথ উইথ খান একাডেমি’ চালু হয়েছে। তিনটি বেসরকারি কলেজ এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
Advertisement
ইএমআইএসের পাশাপাশি ই-এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় সারা দেশ থেকে পাওয়া ৮ হাজার ২৯টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে সেরা ১০১টিকে পুরস্কৃত করা হয়েছে। এসইডিপির আওতায় ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, কলেজ শিক্ষকদের পেশাগত উন্নয়ন, স্কাউটিং সম্প্রসারণ ও শিক্ষার্থী কল্যাণসহ ছয়টি নতুন স্কিম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, বিনামূল্যে স্কুল ড্রেস এবং পৃথক শিক্ষা চ্যানেল চালুসহ ২১টি নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ১০ নির্দেশনানারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘মনের বন্ধু’ কর্মসূচি, স্বাস্থ্য ও প্রজনন সচেতনতা, নৈতিকতা ও সমানুভূতি শিক্ষা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, গ্রিন স্কুল বাস্তবায়ন এবং স্কুল নিউট্রিশন প্রোগ্রাম চালুর উদ্যোগও নিয়েছে মাউশি। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জাগো নিউজকে বলেন, ‘সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়নে কাজ করছি আমরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উদ্যোগগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগির অনেকগুলো উদ্যোগের বাস্তবায়ন দৃশ্যমান হবে।’
এএএইচ/এমএমকে