লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট পরিবর্তন করতে হয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে বাধার মুখে পড়ে সৌদির জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) ঘুরে যেতে বাধ্য হয়েছে। শনিবার (১ আগস্ট) ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ তথ্য জানিয়েছেন।
Advertisement
ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামুদ্রিক অবরোধ আরও বিস্তৃত করা হয়েছে এবং সৌদি জাহাজগুলোকে যেখানে সম্ভব সেখানে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি বলেন, আমরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখব এবং আমাদের সক্ষমতার মধ্যে যেখানেই তাদের জাহাজ পাওয়া যাবে, সেখানেই পৌঁছাব।ইয়েমেনের জনগণের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের অধিকার পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এর আগে, সানার বিমানবন্দরে সৌদি অবরোধের জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির আওতায় গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছিল ইয়েমেনের আনসার আল্লাহ (হুথি)।
Advertisement
এমন অবস্থার প্রেক্ষিতে গত সপ্তাহে ১৪টি দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে বাংলাদেশও রয়েছে। এই জোট গঠনের মূল লক্ষ্য হচ্ছে- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
সূত্র: মেহের নিউজ এজেন্সি/আনাদোলু এজেন্সি
কেএম
Advertisement