বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা বিয়ে করতে যাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনেক আলোচনা। সস্প্রতি বিয়ের একটি কার্ডও ছড়িয়ে পড়েছে। কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী পর্তুগালের স্থানীয় সময় গতকাল ১ আগস্ট শনিবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
Advertisement
কার্ডটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও জন্ম নেয় কৌতূহল। কিন্তু, তার পরিবার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমবিয়ের বিষয়টি নাকচ করা হয়েছে। ছড়িয়ে পড়া বিয়ের সেই নিমন্ত্রণপত্র দেখানো হয় পর্তুগিজ টিভি প্রোগ্রাম ভি প্লাস ফামাতে। সেখানে সময়সূচিও ভেন্যুর নাম উল্লেখ করা ছিল। অতিথিদের ‘অল-ব্ল্যাক’ পোশাক পরিধানের নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য রোনালদোর পরিবার ও স্প্যানিশ ম্যাগাজিন হোলা নিশ্চিত করে যে, এই শনিবারে কোনো বিয়ে হচ্ছে না। নিমন্ত্রণপত্রটিতে কিছু ভুল ধরা পড়ে। কোথাও সময় উল্লেখ ছিল দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা। এমনকি বিয়ের ভেন্যু সবার জন্য উন্মুক্ত ছিল। যা বিশ্বখ্যাত তারকার গোপন বিয়ের আবেদনের সাথে মেলে না।
তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রোনালদোর বিয়ের সম্ভাব্য অতিথি তালিকা। ফুটবল বিশ্বের বড় বড় সব তারকাদের পাশাপাশি দাওয়াত পান বিনোদন জগতের তারকারাও। সেখানে ছিল না মেসির নাম। যদিও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, কার্ডটি ভুয়া।
দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ও দুটি সন্তান শেয়ার করার পর গত বছরের আগস্টে ৩২ বছর বয়সী প্রাক্তন গুচি সেলস অ্যাসিস্ট্যান্ট জর্জিনাকে আংটি পরিয়ে প্রপোজ করেন ৪১ বছর বয়সী রোনালদো।
Advertisement
আইএন