পর্দায় তার গ্ল্যামারাস উপস্থিতিতে মুগ্ধ হন দর্শক। কিন্তু ক্যামেরার বাইরে জয়া আহসানের জীবন একেবারেই ভিন্ন। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও নিজের বাড়ির বাগানে নেমে কোদাল হাতে মাটি কুপিয়ে কৃষিকাজ করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খালি পায়ে বাগানে নেমে নিজের হাতে কোদাল দিয়ে বাগানের মাটি কাটছেন তিনি। পাশে থাকা এক সহযোগীর সঙ্গে গোবর সার মিশিয়ে গাছের জন্য জমিও প্রস্তুত করছেন।
শুধু কাজই নয়, অনুরাগীদের নিজের বাগানের বিভিন্ন গাছও ঘুরে ঘুরে দেখান জয়া। জবাসহ নানা গাছের পরিচয় দিতে দিতে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাকে।
ভিডিওটি প্রকাশের পরই প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, ‘এ কারণেই জয়া এত প্রাণবন্ত।’ আবার কেউ বলেছেন, ‘এমন মাটির কাছাকাছি থাকা তারকাই সত্যিকারের অনুপ্রেরণা।’
Advertisement
অনেকেই মনে করছেন, নিয়মিত এই কায়িক পরিশ্রমই হয়তো জয়ার তারুণ্য আর ফিট থাকার অন্যতম রহস্য।
জয়া আহসানের জন্য অবশ্য এটি নতুন কিছু নয়। এর আগেও ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আরও পড়ুন ‘সুড়ঙ্গ’, ‘দাগি’র পর ভিকি জাহেদের সিনেমায় আফরান নিশো-তমা মির্জাএদিকে জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির পর থেকেই কলকাতায় দারুণ সাড়া ফেলেছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমাটি পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক শো হচ্ছে হাউসফুল।
এমআই/এলআইএ
Advertisement