মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি বেঁচে আছেন এবং সুস্থ আছেন—এমন ইঙ্গিত মিলেছে নতুন প্রকাশিত কিছু ছবিতে। সামরিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী নেপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন সু চি।
Advertisement
২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি নোবেল শান্তি পুরস্কারজয়ী গণতন্ত্রপন্থি এই নেত্রীকে। তাই দীর্ঘ সময় পর তার ছবি প্রকাশ ঘিরে শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন অং সান সু চি কি মারা গেছেন?মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো সোমবার (৩ আগস্ট) জানায়, অং সান সু চির সঙ্গে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাকের বৈঠক হয়েছে।
প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, সু চি রেড ক্রস প্রতিনিধির সঙ্গে করমর্দন করছেন এবং একটি কাঠের প্যানেলযুক্ত কক্ষে বসে কথা বলছেন।
Advertisement
অং সান সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির সাক্ষাৎ/ ছবি: মিয়ানমার প্রেসিডেন্ট অফিস
তবে বৈঠকটি কোথায় হয়েছে বা সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইসিআরসির মিয়ানমার কার্যালয় থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জন্মদিনের কেক কাটার ছবিও প্রকাশসরকার প্রকাশিত আরও দুটি ছবিতে দেখা যায়, সু চি একটি গোলাপি রঙের জন্মদিনের কেক কাটছেন। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’।
Advertisement
ধারণা করা হচ্ছে, ছবিগুলো তার ৮১তম জন্মদিন উদ্যাপনের সময় তোলা হতে পারে।
আরও পড়ুন অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দিছবিতে সু চিকে হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে। তবে শুধু ছবি দেখে তার শারীরিক অবস্থা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব নয়।
চার বছর ধরে জনসমক্ষে নেই সু চি২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে। সেই সময় তাকে আটক করা হয়। এরপর থেকে সু চিকে জনসমক্ষে দেখা যায়নি।
গত এপ্রিল মাসে প্রকাশিত সর্বশেষ সরকারি ছবিতে দেখা গিয়েছিল, সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় নেওয়া হয়েছে। একটি বৌদ্ধ ধর্মীয় ছুটির উপলক্ষে সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার সাজা কমানো হয়েছিল।
সু চির ছোট ছেলে কিম অ্যারিস যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থি কর্মীরা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচার চালিয়ে আসছেন, যাতে তার মা জীবিত ও সুস্থ আছেন—এমন প্রমাণ প্রকাশ করা হয়।
সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলো সেই দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিরোধী জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নে ফোন লাত বলেন, রেড ক্রসের সঙ্গে সু চির বৈঠককে মানবাধিকার বা গণতন্ত্র রক্ষার বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা উচিত নয়।
তিনি বলেন, অং সান সু চিকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সূত্র: এপিকেএএ/