কুষ্টিয়ার কুমারখালীতে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ মিলন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত পরশ উল্লাহ’র ছেলে।
আরও পড়ুন বিরলে বজ্রপাতে প্রাণ গেল কৃষকেরপুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপণ করছিলেন কৃষক মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামের এক কৃষক নিহত হয়েছেন।
Advertisement
আল-মামুন সাগর/এসজেডএইচ/এএসএম