নয়াবাড়ি মৌজায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে।
Advertisement
এ সংক্রান্ত বিষয় সোমবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টে শুনানির জন্যে উঠলে রুল নিষ্পত্তির আদেশ দেন চেম্বার জজ আদালত। এরপর রাষ্ট্রপক্ষ থেকে এ বিষয়ে আরও শুনানির জন্যে আর্জি জানানো হলে আদেশ রিকল করে চেম্বার জজ আদালতে শুনানি হবে বলে জানানো হয়।
সোমবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্টের বিচারপতি মো.রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে করা আপিল আবেদনের শুনানি করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম।
এর আগে, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর নয়াবাড়ি মৌজায় অবকাঠামো নির্মাণের বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। আপিলে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
Advertisement
তারও আগে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদরদপ্তর নয়াবাড়ি মৌজায় সদরদপ্তর স্থাপনে দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে পাগলা থানা থেকে ৬ কিলোমিটার দূরে সরিয়ে স্থানীয় সংসদ সদস্যের বাড়ির পাশে নয়াবাড়ি মৌজায় উপজেলা সদরদপ্তর স্থাপন কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত এবং অবকাঠামো নির্মাণে স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।
এফএইচ/এএমএ