সাহিত্য

পাকা তালের ঘ্রাণ

বিলকিস নাহার মিতু

Advertisement

ভাদ্র এলো পাকা তালেরমিষ্টি ঘ্রাণ নিয়ে,হরেক রকম পিঠা-পুলি বানাই তাল দিয়ে।

দুধের সাথে তাল মিশিয়েভাত খেতে খুব স্বাদ,তাল দিয়ে হয় তালের বড়াযায় না দেয়া বাদ।

চারিদিকে তালের ঘ্রাণেউঠলো ভরে মন, ধপাস ধপাস তাল পড়ছেকান পেতে শোন।

Advertisement

এসইউ/এমএস