ভারতীয় পণ্যের ওপর বসানো শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর চাপানো ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হবে- সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে গত বছরের ২৭ আগস্ট থেকে কার্যকর ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ৫০ শতাংশ শুল্ক কমে এখন ৪৩ শতাংশ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুল্ক কমানোয় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুনআজ থেকেই ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
তিনি আরও লেখেন, ‘যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি করে।’
Advertisement
‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার জন্য উন্মুখ’, যোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।
গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করে।
কেএসআর/
Advertisement