লাইফস্টাইল

অল্প উপকরণে বানিয়ে নিন ফ্লাওয়ার বান

ঝকঝকে ফুলের মতো দেখতে এই ফ্লাওয়ার বান বানাতে লাগবে না জটিল কোনো উপকরণ বা দীর্ঘ প্রস্তুতি। ঘরেই থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই তৈরি করা যায় নরম, সুগন্ধি ও মুখরোচক এই বান। বিশেষ দিন হোক কিংবা হালকা নাশতার আয়োজন, চা বা কফির সঙ্গে ফ্লাওয়ার বান মানেই আলাদা এক আনন্দ। চলুন ঝামেলা ছাড়াই শিখে নেওয়া যাক ঘরে বসে ফ্লাওয়ার বান তৈরির সহজ রেসিপি।

Advertisement

উপকরণ ময়দা ৪ কাপ লবণ স্বাদমতো বাটার ৪ টেবিল চামচ চিনি ৪ টেবিল চামচ তরল দুধ ২ থেকে ২-১/২ কাপ (কম বেশি হতে পারে ) ইস্ট ২ চা চামচ তেল সামান্য ড্রাই ফ্রুটস ১ কাপ আরও পড়ুন:  বিটরুট হালুয়ার রেসিপি খেজুরের হালুয়া বানাবেন যেভাবে শবে বরাতে ইবাদতের ফাঁকে বানিয়ে নিন সুজির হালুয়া যেভাবে তৈরি করবেন

ড্রাই ফ্রুটস ছাড়া ময়দার সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে ৪৫ মিনিট রেস্টে রেখে দিন। ৪৫ মিনিট পর ছোট ছোট গোল গোল বল বানিয়ে ভেতরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে উপরে তেল ব্রাশ করে ১৫ মিনিট রেস্টে রেখে প্রিহিট ওভেনে ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন। বেক হলে নামিয়ে সাথে সাথে বাটার ব্রাশ করে পরিবেশন করুন সুস্বাদু ফ্লাওয়ার বান।

জেএস/

Advertisement