লাইফস্টাইল

মুরগি নয়, ডিম দিয়েই বানিয়ে নিন মজাদার রোস্ট

মুরগি ছাড়া কি রোস্ট সম্ভব? হ্যাঁ, সম্ভব! ডিমকে সঠিকভাবে ব্যবহার করলে আপনিও উপভোগ করতে পারবেন নরম, সুগন্ধি এবং মজাদার রোস্টের স্বাদ। লাগবে না বিশেষ কোনো উপকরণ। শুধুই হাতে থাকা ডিম আর কিছু সাধারণ উপাদানেই তৈরি করা যাবে একদম ভিন্নরকম, কিন্তু চমৎকার স্বাদের রোস্ট। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ ডিম ৬টি মাখন বা ঘি ১ টেবিল চামচ গোটা গরমমশলা আধা চামচ তেজপাতা ২-৩ টি টক দই ৩ টেবিল চামচ পেঁয়াজের রস আধা কাপ আদার রস দেড় টেবিল চামচ কাঁচামরিচ ৪-৫টি কিশমিশ এক মুঠো চিনি স্বাদমতো লবণ স্বাদমতো গোলমরিচ অল্প আরও পড়ুন: জিভে জল আনবে গ্রিলড শাশলিক ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাট অতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা যেভাবে তৈরি করবেন

প্রথমেই ডিম সেদ্ধ করে নিন। এরপর খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ছিদ্র করে নিন। অন্যদিকে কিশমিশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে থেঁতো করে নিন। এবার একটি বাটিতে দই, পেঁয়াজের রস, আদার রস, লবণ দিয়ে ভালভাবে ফেটিয়ে নিয়ে তাতে থেঁতো করা কিশমিশ মেশান। শেষে সেদ্ধ ডিমগুলো এই মিশ্রণে ঢেলে দিন। ১০-১৫ মিনিটের জন্য মিশ্রণটি ঢাকনা দিয়ে রেস্টে রাখুন। মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়ুন, যেন ডিমের ভেতর ভালোভাবে মসলা ঢুকে।

এবার একটি কড়াই অল্প আঁচে বসিয়ে ঘি বা মাখন দিয়ে দিন। তাতে গোটা গরমমশলা তেজপাতা দিয়ে একটু ভাজুন। এরপর ডিমসহ মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। তবে রান্নার মাঝে এক বার লবণ চেক করে নিন। প্রয়োজনে আবার লবণ দিয়ে স্বাদ ঠিক করে নিতে পারেন। অল্প আঁচে কষাতে থাকুন। দইয়ের তেল ছাড়তে শুরু করলে প্রয়োজন মতো চিনি মেশান। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ডিমের রোস্ট।

জেএস/

Advertisement