লাইফস্টাইল

ইফতারে থাকুক পুষ্টিকর খেজুরের শরবত

সারাদিন রোজার পর ইফতারে শরীরের প্রয়োজন তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি। আর সে জায়গায় খেজুরের জুড়ি মেলা ভার। সুন্নত হিসেবেও ইফতার শুরু হয় খেজুর দিয়ে, পাশাপাশি এতে রয়েছে প্রাকৃতিক চিনি, আঁশ ও প্রয়োজনীয় খনিজ উপাদান। তাই এবার ইফতারের টেবিলে সাধারণ শরবতের বদলে রাখতে পারেন পুষ্টিকর খেজুরের শরবত, যা তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরেও জোগাবে তাৎক্ষণিক শক্তি। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ খেজুর ১/২ কাপ দুধ ১ কাপ বাদাম কুচি ১ চা চামচ চিনি পরিমাণমতো (না দিলেও অসুবিধা নেই) পানি পরিমাণমতো বরফ কুচি পরিবেশনের জন্য আরও পড়ুন: ইফতার হোক শরবতে মোহাব্বতের সঙ্গে ইফতারে রাখুন শসা-লেবুর শরবত রমজানে শরীর চাঙ্গা রাখবে দুধ তোকমার শরবত যেভাবে তৈরি করবেন

প্রথমেই খেজুরগুলো ভালোভাবে ধুয়ে বিচি ফেলে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সবশেষে পরিবেশন করুণ বরফ কুচি দিয়ে।

জেএস/

Advertisement