লাইফস্টাইল

৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত

সারাদিন পানাহার থেকে বিরতির পর শরীর চায় সতেজতা আর তাৎক্ষণিক এনার্জি। এমন সময়ের জন্য দারুণ উপযোগী আনারসের শরবত। মাত্র ৫ মিনিটেই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই পুষ্টিকর ও রিফ্রেশিং পানীয়। তাই ইফতারের টেবিলে রাখুন আনারসের শরবত। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ আনারস কুচি ২ কাপ পুদিনা কুচি ১ টেবিল চামচ লেবুর রস ১ চা চামচ বিট লবণ আধা চা চামচ চিনি ১ টেবিল চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন: ইফতারে ঝটপট বানিয়ে নিন লেবুর শরবত গরমে তৃষ্ণা মেটাবে তরমুজের শরবত অল্প সময়ে বানিয়ে নিন তেঁতুলের শরবত যেভাবে তৈরি করবেন

প্রথমেই সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবত ছাকনি দিয়ে ছেঁকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি ও তাজা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জেএস

Advertisement