একুশে বইমেলা

পাওয়া যাচ্ছে মোমিন মেহেদীর ‘সাংবাদিকতা’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীর ‘সাংবাদিকতা’। বইটিতে আছে প্রিন্ট-টিভি ও মোবাইল জার্নালিজমের বিশদ কলাকৌশল। প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩৯২ নম্বর স্টলে।

Advertisement

বইটি প্রসঙ্গে মোমিন মেহেদী বলেন, ‘দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে লেখালেখি ও সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বইটি রচনা করেছি। আমি একটি পত্রিকা সম্পদনার সঙ্গে জড়িত থাকার সুবাদে দেখেছি ছাত্র-যুব-জনতার একটি বড় অংশের সাংবাদিকতায় আগ্রহ আছে। তাদের যেন এ পেশা সম্পর্কে সঠিক ও সাবলীল ধারণা থাকে। সেই লক্ষ্যে বইটি রচিত।’

আরও পড়ুনআসছে শিহাব উদ্দিনের অনুগল্প সংকলন ‘উপলব্ধি’ 

তিনি বলেন, ‘আশা করি বইটি পাঠকমহলে সমাদৃত হবে। ৫৪ পৃষ্ঠার বইটির প্রতিটি পৃষ্ঠায় আছে তথ্য-উপাত্ত এবং কলাকৌশল। বইমেলা থেকে কিনলে আমার আরেকটি বই সৌজন্যে দেওয়া হবে। সাংবাদিতা পেশার সঙ্গে সম্পৃক্তদের জন্য অর্ধেক মূল্যছাড় থাকবে। এ ছাড়া বইটি রকমারি ডটকমেও পাবেন।’

রাজনীতিক, কবি ও সাংবাদিক মোমিন মেহেদীর সাংবাদিকতা বিষয়ক দ্বিতীয় বই এটি। এর আগে তার ‘সংবাদ-এর ক্লাশ’ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।

Advertisement

আরও পড়ুনপ্রকাশিত হলো ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’ 

এই বইমেলায় তার ‘আম্মুর হাসি’ প্রকাশ করেছে খুশবু প্রকাশন, ‘মামা বিড়াল ভাগ্নে বিড়াল’ প্রকাশ করেছে মাধুর্য প্রকাশ, ‘স্বপ্নদুয়ার’ এবং ‘কিংস অব মবক্রেসি’ প্রকাশ করেছে সাউন্ডবাংলা।

এর আগে তার ৬৭টি বই প্রকাশিত হয়েছে। তার প্রথম বই ‘আলোর পথে’ প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর উপন্যাস ‘ডিভোর্স’ প্রকাশিত হয় ২০০৪ সালে।

এসইউ

Advertisement