পহেলা বৈশাখ মানেই ঘুরাঘুরি, নানান রকম খাওয়া-দাওয়া, আড্ডা-গল্প। আত্মীয় কিংবা বন্ধুরা বাড়িতে আসছেন। আপ্যায়ন করছেন আজকের স্পেশাল পান্তা-ইলিশ ভাজা, নানান রকম ভর্তা, সঙ্গে গরুর মাংস। অনেকে বাড়তি পোলাও-রোস্টও রান্না করেন।
Advertisement
তবে খাওয়া অস্পূর্ণ থেকে যাবে ডেজার্ট ছাড়া। চটজলদি কয়েকটি ডেজার্ট তৈরি করতে পারেন। যেমন কাঁচা আমের পুডিং,পাকা আমের সন্দেশ কিংবা আম দই। খুবই সহজ রেসিপি এবং খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন রেসিপিগুলো। আসুন দেখে নেই উপকরণ এবং প্রস্তুত প্রণালি-
কাঁচা আমের পুডিংবাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমের শরবত, আচার তো অনেক বানিয়েছেন। পুডিং কখনো খেয়েছেন কি? খুব সহজে এবং আধ ঘণ্টা হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারবেন এই ইউনিক রেসিপিটি। চলুন জেনে নেওয়া যাক কি কি লাগছে এজন্য-
উপকরণ১. কাঁচা আম ১ কাপ২. জ্বাল করা দুধ ২ কাপ ৩. স্বাদমতো চিনি৪. আগার আগার বা জেলাটিন ১.৫ চা চামচ৫. ম্যাংগো এসেন্স সামান্য
Advertisement
প্রথমে ১/২ কাপ পানিতে ১.৫ চা চামচ আগার আগার পাউডার বা জেলাটিন ১০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি বাটিতে জ্বাল করা দুধের সঙ্গে চিনি এবং আমের পিউরি ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলায় কিছুক্ষণ জ্বাল করুন ফুটে উঠলে আগার আগার পাউডার বা জেলাটিন দিয়ে কিছুক্ষণ জ্বাল করুন। নামিয়ে পুডিং মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।
আম সন্দেশপাকা বা কাঁচা যে কোনো আম দিয়েই সন্দেশ বানাতে পারবেন। হাতের কাছে যেটি পান তা দিয়েই বিশেষ দিনটিতে প্রিয়জনের জন্য বানিয়ে নিন আম সন্দেশ।
উপকরণ১. আমের ক্বাথ ১ কাপ২. চিনি ১/৪ কাপ ৩. গুঁড়া দুধ ২ টেবিল চামচ৪. কাজু বাদাম ১ কাপ৫. ঘি ১ টেবিল চামচ৬. এলাচগুঁড়া সামান্য
প্রস্তুত প্রণালিপ্রথমে আমের ক্বাথ ও কাজু বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার কড়াইতে ঘি গরম করুন। আম-কাজুর পেস্ট দিয়ে ক্রমাগত নাড়ুন। মিশ্রণে ধীরে ধীরে গুঁড়া দুধ ও চিনি মেশান। এলাচগুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি কড়াই ছেড়ে এলে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে পছন্দমতো আকার দিন। ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।
Advertisement
আম দই খুবই মজার একটি ডেজার্ট। যা অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণে বানাতে পারবেন। আসুন জেনে নেই কীভাবে বানাবেন-
উপকরণ১. আমের ক্বাথ ১ কাপ২. মিষ্টি দই ১ কাপ ৩. চিনি (যদি প্রয়োজন হয়)৪. তরল দুধ দেড় লিটার ৫. গুঁড়া দুধ ১/৪ কাপ৬. ক্যারামেলের জন্য ২ চামচ চিনি
প্রস্তুত প্রণালিদুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। এতে গুঁড়া দুধ ও চিনি মেশান। আলাদা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করুন। দুধের সঙ্গে মিশিয়ে দিন। দুধ উষ্ণ গরম অবস্থায় আমের ক্বাথ ও দই মেশান। মাটির বা সিরামিকের পাত্রে মিশ্রণটি ঢালুন। ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। ওভেন বন্ধ করে দইয়ের পাত্রটি ঢেকে ভেতরে রাখুন। সাত-আট ঘণ্টা পর বের করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
আরও পড়ুনপহেলা বৈশাখে বাড়িতেই বানান বাতাসাবৈশাখে বাড়িতেই বানান ঐতিহ্যবাহী মুড়কিকেএসকে