পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মাছ ভাজি আর পান্তার পাশাপাশি টেবিলে একটু ভিন্ন স্বাদের বিশেষ কোনো পদ থাকলে উৎসবের আনন্দ যেন আরও বেড়ে যায়।
Advertisement
এই বিশেষ দিনে অতিথি আপ্যায়ন বা পারিবারিক ভোজে এমন কিছু রান্না করতে চাইলে পটোলের দোলমা হতে পারে দারুণ একটি পছন্দ। দেখতে আকর্ষণীয়, খেতেও সুস্বাদু - এই পদটি সহজেই সবার নজর কাড়ে।
ঘরের পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় পহেলা বৈশাখের জন্য উপযোগী এই ঐতিহ্যবাহী পটোলের দোলমা।
উপকরণ১. পটোল ৮-১০টি২. মুরগির কিমা বা গরুর কিমা ১ কাপ৩. পিঁয়াজ কুচি ২টি৪. আদা-রসুন বাটা ১ চা চামচ৫. হলুদ গুঁড়া সামান্য৬. মরিচ গুঁড়া আধা চা চামচ৭. জিরা গুঁড়া সামান্য৮. ধনিয়া গুঁড়া সামান্য৯. গরম মসলা গুঁড়া সামান্য১০. লবণ স্বাদমতো১১. তেল ৩ টেবিল চামচ১২. টমেটো পেস্ট ২ টেবিল চামচ১৩. পানি প্রয়োজনমতো
Advertisement
প্রথমে পটোলের খোসা হালকা ছেঁচে নিয়ে দুই পাশ সামান্য কেটে ভেতরের বিচি বের করে নিন। এরপর পটোলগুলো হালকা লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন।
এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে আদা-রসুন বাটা ও সব মসলা দিয়ে কষিয়ে নিন। এরপর কিমা দিয়ে ভালোভাবে রান্না করুন, যাতে পানি শুকিয়ে মিশ্রণটি শুকনো হয়।
এই কিমার মিশ্রণ ঠান্ডা হলে ভাজা পটোলের ভেতরে ভরে দিন। এরপর আবার কড়াইতে সামান্য তেল দিয়ে টমেটো পেস্ট ও মসলা কষিয়ে নিন এবং তাতে পটোলগুলো সাজিয়ে দিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন, যাতে পটোল নরম হয় এবং মসলার স্বাদ ভেতরে ঢুকে যায়।
রান্না হয়ে এলে ওপরে গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন।
Advertisement
এএমপি/এএসএম