আন্তর্জাতিক

মার্কিন অবরোধ মোকাবিলায় ইরানের ‘বহু বিকল্প’ রয়েছে

ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও অর্থনীতি টিকিয়ে রাখতে সক্ষম হবে বলে দাবি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।

Advertisement

তিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের মন্তব্যের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপ দিয়ে দমিয়ে ফেলছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।

ইজাদি বলেন, ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার স্থলসীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সহায়তা—বিশেষ করে উত্তর ও পূর্বের দেশগুলো—ইরানকে বিকল্প পথ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র পুরোপুরি দেশটিকে বিচ্ছিন্ন করতে পারবে না।

Advertisement

ইজাদি দাবি করেন, নৌ অবরোধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হতে পারে, কারণ এটি বেসামরিক জনগণের ওপর চাপ সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো নৌ অবরোধ আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনে বিতর্কিত হিসেবে বিবেচিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম