অর্থনীতি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকা দিলো ট্রান্সকম গ্রুপ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৮৬ টাকার চেক জমা দিয়েছে ট্রান্সকম গ্রুপ।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ চেক হস্তান্তর করে ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ট্রান্সকম গ্রুপের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের নির্দিষ্ট অংশ এ তহবিলে দেওয়া হয়েছে। মন্ত্রীর কাছে এ চেক হস্তান্তর করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক এম সাব্বির আলীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এমএএস/এমএএইচ/