আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্রগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজের জন্য ডেমরা থানাস্থ সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এএমএ
Advertisement