ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ‘ঢাকা ইউনিভার্সিটি সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিসঅ্যাবিলিটিজ’ এই স্মারকলিপি দিয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনটির কয়েকজন প্রতিনিধি উপাচার্যের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাসে প্রবেশযোগ্যতা নিশ্চিত করা এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।
উপস্থাপিত সুপারিশসমূহের মধ্যে রয়েছে-১. ক্যাম্পাসে সব প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা। ২. শিক্ষার্থীদের সহায়তায় জাতীয় সংস্থার সঙ্গে কার্যকর সহযোগিতা বাড়ানো।
আরও পড়ুনইতিহাসের প্রতি অবিচার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে: প্রধানমন্ত্রী রাতে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
Advertisement
৩. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ৪. একাডেমিক ভবনসমূহে র্যাম্প, লিফট ও প্রবেশযোগ্য ওয়াশরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা। ৫. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অফিসিয়াল ডাটাবেজ ও আর্কাইভ প্রতিষ্ঠা।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, উল্লিখিত পদক্ষেপসমূহ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমতা, অন্তর্ভুক্তি ও প্রবেশযোগ্যতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।
এছাড়াও, সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে উপাচার্যের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবন্ধিতা বিষয়ক একটি প্রাসঙ্গিক বইও উপহার হিসেবে প্রদান করা হয়, যাতে বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
Advertisement
এফএআর/কেএসআর