জাতীয়

ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করতেন তারা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও ডিবির (সাইবার দক্ষিণ) যৌথ অভিযানে ডাকাতি মামলার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

গ্রেফতাররা হলেন- মাসুদ মিয়া (৩১), ইমরান হাওলাদার (২৯), সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।

এন এম নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা এবং সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে বাসিন্দাদের মারধর করে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি ডাকাতির মামলা করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা এলাকা, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা এবং সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতার মাসুদ মিয়া মিরপুর এলাকায় এই ডাকাতির পরিকল্পনা করে অন্যদের জানায়। পরবর্তীতে তারা কাজীপাড়া বাসস্ট্যান্ডের বড় মসজিদের সামনে সমবেত হয়ে ডাকাতির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস 

Advertisement