দেশজুড়ে

হাতিয়ায় অভিযানে ৬ অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দিনভর অভিযানে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মহিবুল্লাহ (৪১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্য মাচুয়ারা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিবুল্লাহ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নূর আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে আগেরও অস্ত্র মামলা রয়েছে।

রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মধ্য মাইজচরা গ্রাম থেকে চিহ্নিত সন্ত্রাসী মিহিবুল্লাহ প্রকাশ মফুইল্ল্যাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার মহিবুল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আগেরও অস্ত্র মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস

Advertisement