ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করে বিরোধী দলগুলো ভুল করেছে এবং এর জন্য তাদের জবাবদিহি করতে হবে। এই বিলের একটি অংশে লোকসভার আসন বাড়ানোর প্রস্তাব ছিল। যার পক্ষে ছিল না বিরোধীরা।
Advertisement
সরকার প্রস্তাবিত সংবিধানের ১৩১তম সংশোধনী বিলের মাধ্যমে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পরিকল্পনা ছিল। তবে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি পাস হয়নি।
বিলটির পক্ষে ২৯৮ জন সংসদ সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট দেন ২৩০ জন, ফলে এটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।
মন্ত্রিসভার বৈঠকে মোদী বলেন, বিরোধীরা দেশের নারীদের হতাশ করেছে এবং তাদের এ বিষয়ে জনগণের কাছে জবাব দিতে হবে।
Advertisement
তিনি আরও বলেন, এই বার্তা দেশের প্রতিটি মানুষ ও প্রতিটি গ্রামে পৌঁছে দিতে হবে।
বিশ্লেষকদের মতে, এই ইস্যু সামনে রেখে আগামী রাজনৈতিক লড়াইয়ে নারী ভোটারদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে সরকার।
সূত্র: এনডিটিভি
এমএসএম
Advertisement