দেশজুড়ে

ভাষাসৈনিক আব্দুল করিম সরকার আর নেই

ভাষা আন্দোলনের গর্বিত সৈনিক, বরেণ্য আইনজীবী ও কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল করিম সরকার আর নেই।

Advertisement

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বার্ধক্যজনিত কারণে কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া রেলগেট সংলগ্ন নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাডভোকেট আব্দুল করিম সরকার ১৯৫২ সালে মেট্রিকুলেশন পাস করেন। কর্মজীবনের শুরুতে তিনি খাদ্য বিভাগে চাকরি করেন। পরে আইন পেশায় যুক্ত হয়ে ১৯৭৩ সালে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালনের পর ১৯৯২ সালে কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলী (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

তার মৃত্যুতে জেলার আইন অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি মানুষ শোক প্রকাশ করেছেন।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/এমএস