গরম পড়তেই কোঁকড়া চুল সামলানো অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর্দ্রতা, ঘাম আর ধুলাবালির কারণে চুল হয়ে যায় আরও ফ্রিজি, রুক্ষ ও জটপাকানো। ফলে স্বাভাবিক স্টাইল ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
Advertisement
তাই এই সময়ে কোঁকড়া চুলের যত্নে দরকার একটু বাড়তি সচেতনতা ও সঠিক রুটিন।
কোঁকড়া চুল স্বাভাবিকভাবেই কিছুটা শুষ্ক হয়, কারণ স্ক্যাল্পের প্রাকৃতিক তেল চুলের পুরো দৈর্ঘ্যে সমানভাবে পৌঁছাতে পারে না। গরমে এই সমস্যা আরও বেড়ে যায়। তাই যত্নের ধরনেও আনতে হবে কিছু পরিবর্তন।
গরমে কোঁকড়া চুল ভালো রাখতে যা করবেন -
Advertisement
বারবার শ্যাম্পু করলে চুল আরও শুষ্ক হয়ে যেতে পারে। তাই সপ্তাহে ২-৩ বার সালফেট-মুক্ত হালকা শ্যাম্পু ব্যবহার করা ভালো।
২. কন্ডিশনার বাদ দেবেন নাপ্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং জট কমায়।
৩. লিভ-ইন কন্ডিশনার বা সিরাম ব্যবহারকোঁকড়া চুলে ফ্রিজ কমাতে লিভ-ইন কন্ডিশনার বা হালকা সিরাম ব্যবহার করতে পারেন। এতে চুল মসৃণ ও ম্যানেজেবল থাকে।
৪. চুলে বেশি তাপ ব্যবহার এড়িয়ে চলুনহেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার বেশি ব্যবহার করলে চুল আরও রুক্ষ হয়ে যেতে পারে। গরমে প্রাকৃতিকভাবে চুল শুকাতে দেওয়াই ভালো।
Advertisement
ভেজা চুলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। শুকনো কোঁকড়া চুল বারবার আঁচড়ালে ফ্রিজ বাড়ে।
৬. ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহারসপ্তাহে একবার দই, মধু বা নারকেল তেল দিয়ে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে চুল নরম ও হাইড্রেটেড থাকে।
৭. সাটিন বা সিল্ক কাপড় ব্যবহারঘুমানোর সময় সাটিন বা সিল্কের ওড়না বা পিলোকভার ব্যবহার করলে চুল কম জট বাঁধে এবং ভেঙে যাওয়ার ঝুঁকি কমে।
কিছু সতর্কতাঘাম হলে দীর্ঘসময় চুল ভেজা অবস্থায় রাখবেন না। এতে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া খুব টাইট করে চুল বাঁধা থেকেও বিরত থাকুন।
কোঁকড়া চুলের যত্নে গরমে দরকার নিয়মিত হাইড্রেশন আর সঠিক অভ্যাস। একটু যত্ন নিলেই কোঁকড়া চুলও থাকতে পারে স্বাস্থ্যকর, নরম ও সুন্দরভাবে সেট।
সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি
এএমপি/এমএস