ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আহাজারি করতে থাকা এক বিচারপ্রার্থী নারীর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইনজীবীদের বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার শুনানি শেষে আদালত চত্বরে এক নারী কান্নায় ভেঙে পড়েন। এসময় কয়েকজন সংবাদকর্মী ঘটনার কারণ জানার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন দুই আইনজীবী ওই নারীকে সেখান থেকে সরিয়ে নিতে যান। তাদের মধ্যে একজন বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং অন্য সাংবাদিকদেরও ভিডিও ধারণে বাধা দেন।
টেলিভিশনের ওই সাংবাদিক নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘আদালত চত্বরে এক নারী আইনজীবীদের ঘুষখোর-চাঁদাবাজ বলে আহাজারি করছিলেন। ঘটনাটি দেখে তথ্য সংগ্রহে গেলে এক আইনজীবী আমাকে ‘তুই’ সম্বোধন করে চিৎকার শুরু করেন। পরে আমরা এর প্রতিবাদ জানাই।
Advertisement
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমডিএএ/একিউএফ