দেশজুড়ে

রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট, চারতলা থেকে পড়ে গেলেন মিস্ত্রি

ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

Advertisement

‎রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।‎‎নিহত তৈয়ব আলী (৩৫) সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। ‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চার তলার বাইরের দিকের দেওয়ালে রঙের কাজ করছিলেন তৈয়ব আলী। ওই সময় ভবনের সামনের দেওয়ালের দিক দিয়ে টানা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে ওই রং মিস্ত্রির স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি৷ এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।‎‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তৈয়ব আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।‎‎সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।‎‎এম শাহাজান/এফএ/এমএস