কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘মেসার্স অদ্বিতা সুধী কানন’ ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বড় ধরনের বিস্ফোরণ না ঘটলেও আগুনে মোটরসাইকেলটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেওয়া পর টাংকির মুখ বন্ধ না করে সিগারেট জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
Advertisement
রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম