জাতীয়

মোহাম্মদপুরে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাই, দুই যুবক গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, ২৫ মার্চ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রিন উড স্কুলের সামনে জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করেন ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

Advertisement

এ ঘটনার পর মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস