দেশজুড়ে

মেশিন মাথায় নিয়ে তেল পাম্পে কৃষক

ড্রাম বা বোতলে তেল মিলবে না—এমন ধারণা থেকে সেচ পাম্পের পুরো মেশিন মাথায় করে ফিলিং স্টেশনে নিয়ে এসেছেন শরীয়তপুর নড়িয়া উপজেলার কয়েকজন কৃষক।

Advertisement

বুধবার (২২ এপ্রিল)কৃষকদের এমন অভিনব কায়দায় তেল সংগ্রহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘মেসার্স চোকদার ফিলিং স্টেশনে’ তেল সংগ্রহ করতে আসেন কয়েক কৃষক। এসময় তারা তেল নেওয়ার জন্য পুরো পাম্প মেশিনটি খুলে নিয়ে আসেন।

পাম্পের দায়িত্বরতরা জানায়, সরকারিভাবে কাউকে ড্রামে তেল দেওয়া হয় না, সেই ধারণা থেকেই কয়েকজন কৃষক এই অভিনব পন্থা অবলম্বন করেছেন।

Advertisement

মেসার্স চোকদার ফিলিং স্টেশনের পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাম্পে বোতলে তেল দেওয়া হয় না—এমন ধারণা থেকে অনেকেই পাম্প মেশিন খুলে তেল সংগ্রহ করতে আসেন। তবে যাদের কৃষি অফিস থেকে তেল নেওয়ার অনুমোদন দেওয়া হয়, তারা চাহিদাপত্র দেখিয়ে ড্রামেও তেল সংগ্রহ করতে পারে। যারা পাম্প মেশিন নিয়ে এসেছিল, তারা হয়তো বিষয়টি জানতেন না।

বিধান মজুমদার অনি/কেএইচকে/এএসএম