স্বাস্থ্য সচেতনদের কাছে চিকেন সালাদ এখন খুবই জনপ্রিয় একটি খাবার। তবে অনেক সময় ড্রেসিংয়ের কারণে সালাদের ক্যালরি বেড়ে যায়। তাই হালকা কিন্তু সুস্বাদু ড্রেসিং বেছে নেওয়াই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Advertisement
চিকেন সালাদ প্রোটিনে ভরপুর একটি পদ। এর সঙ্গে যদি টক দইয়ের ড্রেসিং যোগ করা যায়, তাহলে এটি হয়ে ওঠে আরও হালকা, ক্রিমি এবং স্বাস্থ্যকর।
অল্প সময়েই ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই চিকেন সালাদ উইথ ইয়োগার্ট ড্রেসিং।
উপকরণ১. সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস ১ কাপ টুকরা করা২. লেটুস পাতা ১ কাপ৩. শসা স্লাইস আধা কাপ৪. গাজর কুচি আধা কাপ৫. টমেটো কুচি আধা কাপ৬. পিঁয়াজ কুচি সামান্য
Advertisement
৭. টক দই আধা কাপ৮. রসুন বাটা আধা চা চামচ৯. লেবুর রস ১ টেবিল চামচ১০. অলিভ অয়েল ১ চা চামচ১১. লবণ স্বাদমতো১২. গোলমরিচ গুঁড়া সামান্য
প্রস্তুত প্রণালিপ্রথমে একটি বড় বাটিতে লেটুস পাতা, শসা, গাজর, টমেটো ও পিঁয়াজ স্লাইস নিয়ে নিন। এর ওপর সেদ্ধ বা গ্রিল করা মুরগির টুকরাগুলো ছড়িয়ে দিন।
এবার আলাদা একটি বাটিতে টক দই, রসুন বাটা, লেবুর রস, অলিভ অয়েল, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন।
এই ড্রেসিংটি সালাদের ওপর ঢেলে হালকা করে মিশিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশে গেলে সালাদটি পরিবেশনের জন্য প্রস্তুত।
Advertisement
এএমপি/এএসএম