সালাদ অনেকেই খেতে চান, কিন্তু ঠিকমতো স্বাদ না থাকায় তা নিয়মিত খাদ্যতালিকায় রাখা হয় না। আসলে একটি ভালো ড্রেসিংই সালাদের স্বাদ পুরো বদলে দিতে পারে।
Advertisement
টক দই দিয়ে তৈরি সস একদিকে যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও হালকা ও রিফ্রেশিং। বিভিন্ন ধরনের সালাদের জন্য একটু ভিন্নভাবে এই দইয়ের সস তৈরি করলে প্রতিদিনের খাবারে সহজেই বৈচিত্র্য আনা যায়।
চলুন জেনে নেওয়া যাক, ৩ ধরনের সালাদের জন্য টক দইয়ের সসের আলাদা আলাদা রেসিপি -
১. শশা-গাজর-টমেটোর সালাদের জন্য দই-লেবুর সসউপকরণটক দই আধা কাপলেবুর রস ১ টেবিল চামচমধু ১ চা চামচলবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়া সামান্য
Advertisement
প্রস্তুত প্রণালি
একটি বাটিতে টক দই নিয়ে তাতে লেবুর রস, মধু, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হলে সালাদের ওপর ছড়িয়ে দিন।
২. চিকেন সালাদের জন্য দই-রসুন সসউপকরণটক দই ১ কাপরসুন বাটা আধা চা চামচঅলিভ অয়েল ১ টেবিল চামচলবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়া আধা চা চামচলেবুর রস ১ চা চামচ
প্রস্তুত প্রণালিএকটি বাটিতে টক দই নিয়ে তাতে রসুন বাটা, অলিভ অয়েল, লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই সস চিকেন সালাদের সঙ্গে দারুণ মানায়।
Advertisement
উপকরণটক দই আধা কাপমাস্টার্ড পেস্ট ১ চা চামচমধু ১ চা চামচলবণ স্বাদমতোগোলমরিচ গুঁড়া সামান্য
প্রস্তুত প্রণালিটক দইয়ের সঙ্গে মাস্টার্ড পেস্ট, মধু, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এটি ডিমের সালাদের সঙ্গে পরিবেশন করুন।
প্রতিটি সালাদের ওপর এই সসগুলো ঢেলে মিশিয়ে পরিবেশন করুন। এতে সালাদের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়বে।
এএমপি/এমএস