অপ্রত্যাশিত এক দৃশ্যের সাক্ষী হলো শহরবাসী। সার্কিট হাউজ থেকে হেঁটে আদালত প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ এমন পদযাত্রায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল, উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। সার্কিট হাউজ থেকে আদালত পর্যন্ত স্বল্প দূরত্বের পথ তিনি হেঁটেই অতিক্রম করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের বিশেষ নজর ছিল চারপাশে।
প্রধানমন্ত্রীকে হেঁটে যেতে দেখে সাধারণ মানুষ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। অনেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ স্লোগানও দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তিকে এত কাছ থেকে সাধারণ মানুষের মাঝে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা বিরল ঘটনা। এতে উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
Advertisement
পরে আদালত এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
এফএ/এমএস