দেশজুড়ে

নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এবং সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চৌগ্রাম ও চামারী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

Advertisement

নিহতরা হলেন— উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে শ্রী সুমন কুমার (৩৫) এবং ৫ নম্বর চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে মো. সজল মোল্লা (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের পুকুরে সেচ দিতে যায় সুমন কুমার। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

অপরদিকে সোমবার (২১ এপ্রিল) সকালে নিজ জমিতে মোটর পাম্প দিয়ে সেচ দিতে যান মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা। সেখানে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এমএস