জাতীয়

বিমানবন্দর থানার ওসিকে ডিবিতে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেনকে সরিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। একই আদেশে ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

কামরুল হাসান তালুকদার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

টিটি/এএমএ