দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জিং সময়ের সম্মুখীন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তবে আশ্বাসও দিয়েছে ক্লাবকে সঠিক পথে ফেরানোর। কিন্তু ফলাফলগুলো পক্ষে না আসায় মৌসুম শেষ হচ্ছে কোনো অর্জন ছাড়াই। তাই দায়িত্ব নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তার ভবিষ্যত নিয়ে।
Advertisement
এসবে তা নিয়ে মোটেও চিন্তিত নত আরবেলোয়া। সেটি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার নজর এখন মৌসুমের বাকি ম্যাচগুলোয়।
নিজের চাকরি নিয়ে অনিশ্চয়তার মাঝেই মঙ্গলবার লা লিগায় আলাভেসের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে তার ভবিষ্যত প্রসঙ্গ। এই বিষয়ে অবশ্য কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি। আরবেলোয়া, ‘এসব ক্লাবের সিদ্ধান্ত। প্রতি সপ্তাহে ক্লাবের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয় এবং আমাদের মাঝে সম্পর্কটা দারুণ। এই মুহূর্তে আমি ভবিষ্যতের একটা বিষয় নিয়েই চিন্তিত, সেটা হলো আগামীকালকের ম্যাচ নিয়ে।’
জাবি আলোনসোর অধীনে রিয়াল মোটেও ধারাবাহিক ছিল না। তুমুল আশা জাগিয়ে তিনি রিয়ালের কোচ হলেও করেছেন হতাশ। তাই চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ান তিনি। এরপরই দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। শুরুটা হয় অত্যন্ত বাজে। অভিষেক ম্যাচেই দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল।
Advertisement
শুরুটা মনমতো না হলেও অন্য দুই প্রতিযোগিতায় ছন্দে ফেরর বার্তা দেয় লস ব্লাঙ্কোসরা। তবে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর, সব যেন এলোমেলো হয়ে যায় তাদের। লা লিগায় সবশেষ দুই ম্যাচে ড্র ও হার। চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে নিতে হয়েছে বিদায়।
লা লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
আইএন
Advertisement