লরিয়াস বর্ষসেরা পুরস্কার ‘খেলাধুলার অস্কার’ হিসেবে পরিচিত। এবার শীর্ষ দুটি পুরস্কার গেছে টেনিসের ঘরে। স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।
Advertisement
মাদ্রিদের সিবেলেস প্যালেসে গতকাল রাতে এক জমকালো অনুষ্ঠানে দেওয়া হয় এ পুরস্কার। খেলোয়াড়ি জীবনে প্রথমবার এই পুরস্কার পেলেন আলকারাজ ও সাবালেঙ্কা। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ১৮ বছর উইঙ্গার লামিনে ইয়ামাল। এ আয়োজনে উপস্থাপনা করেন নোভাক জোকোভিচ ও আইলিন গু।
ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন দুটোই জিতেছেন গতবছর ২২ বছর বয়সী আলকারাজ। আর এ সাফল্যের কারণেই বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ইয়ামাল। পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলকারাজ বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’
আরিনা সাবালেঙ্কা গত বছর ইউএস ওপেন জিতেছিলেন, যা কিনা ছিল তার চতুর্থ গ্র্যান্ড স্লাম। আর তাতেই জিতেছেন বর্ষসেরার পুরস্কারও। অনুভূতি জানাতে গিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’
Advertisement
প্রতিনিয়ত নিজের ফুটবলশৈলিতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে, আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’
পুরস্কার পেয়ে জমকালো সেই আয়োজনে লিওনেল মেসিকেও স্মরণ করেন ইয়ামাল, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাঁকে সম্মান করে।’
বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে পিএসজি। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ফ্রান্সের ক্লাবটি।
আইএন
Advertisement